Shah Majidia – Rashidia Hajj Kafela & Travels

মাওলানা

এ.টি.এম রশিদ উদ্দীন ছিদ্দিকী (শাহীন)

চেয়ারম্যান

শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস

সম্মানিত
আল্লাহর মেহমানগণ

আছছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

পবিত্র হজ্ব ইসলামের অন্যতম রুকন বা স্তম্ভ। আল্লাহ্ তায়ালা বলেন- “তোমরা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ্ব ও ওমরাহ্ আদায় কর”। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- “বেহেশতই মকবুল হজ্বের একমাত্র প্রতিদান”।

কাফেলার মাধ্যমে হজ্ব পালন করা সুন্নাত। হজ্ব ফরজ হওয়ার পর রাসুলুল্লাহ (স.) সর্বপ্রথম হযরত আবু বকর (রা.) এর নেতৃত্বে কাফেলা প্রেরণ করেন। তাছাড়া ১০ম হিজরী সনে রাসুলুল্লাহ (স.) এর সাথে লক্ষাধিক সাহাবী হজ্ব পালন করেন। কেননা একাকী সফর করা শরীয়াত সম্মত নয়। রাসুলুল্লাহ (স.) এরশাদ করেন- “যদি কেহ একাকী সফর করেন শয়তান তার সঙ্গী হয়, যদি দুইজন একসাথে সফর করেন তাদের তৃতীয় সঙ্গী শয়তান, পক্ষান্তরে তিনজন সফর করলে উক্ত জামায়াতটি শয়তানের প্রভাবমুক্ত হয়” - (আল-হাদীস)।

আমাদের দেশ থেকে প্রতিবছর হাজার হাজার লোক হজ্ব সম্পাদন করার জন্য সৌদি আরব গমন করেন। কিন্তু অভিজ্ঞ আলেম-ওলামা বা অভিজ্ঞ গাইড এর অভাবে হজ্বের গুরুত্বপূর্ণ নিয়ম-কানুন, ফরজ-ওয়াজিব, শর্ত-শরায়েত, সহীহ্ মাসআলা-মাসায়েল ও নিষিদ্ধ কার্যাবলী ইত্যাদি জেনে নিয়ে সহীহভাবে হজ্ব পালন করা অনেক হাজী সাহেবের পক্ষে সম্ভব হয় না। এতে অনেকের হজ্ব পরিপূর্ণভাবে আদায় হয় না। বিশেষ করে কোরআন-সুন্নাহ অনুসারে শিরক ও বিদআতমুক্ত সহীহ শুদ্ধভাবে হজ্জ পালন করা কঠিন হয়ে পড়ে। বহু টাকা খরচ করে এতদূর থেকে কষ্ট করে গিয়ে যদি হজ্জ সুষ্ঠুভাবে পালন করা না যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় আর কী হতে পারে? তাই যোগ্য ও অভিজ্ঞ আলেম-ওলামা, মুফতি এবং হক্কানী পীর বুজুর্গের তত্ত্বাবধানে হজ্জ আদায় করা হাজী সাহেবদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আর আমরা অত্যন্ত সতর্কতার সাথে দুনিয়া ও আখিরাতের দায়বদ্ধতার আলোকে কথা ও কাজে মিল রেখে হজ্জ সংক্রান্ত সকল কার্যাদি সম্পাদন করতে সচেষ্ট থাকি। তারই ধারাবাহিকতায় আপনাদের দোয়ায় ২০০৩ সাল থেকে দীর্ঘ দুই যুগ ধরে উক্ত কাফেলাতে সঠিক পদ্ধতি ও সুন্দর ব্যবস্থাপনায় হজ্জ পালন করে হাজী সাহেবানগণ মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে হাজী সাহেবানদের আশা-আকাঙ্ক্ষা এবং অনভিজ্ঞ হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের সমস্যা সমাধানকল্পে “শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলস” সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিজস্ব ব্যবস্থাপনায় হাজী সাহেবানদের নিয়ে সফলভাবে হজ্জ ও ওমরাহ কাফেলা পরিচালনা করতে বদ্ধপরিকর।
প্রতিবারই কাফেলার নেতৃত্ব দেন শরীয়াতের উপর গভীর পাণ্ডিত্য অর্জনকারী সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন এবং বিশেষজ্ঞ আলেম ওলামাগণ। আর অভিজ্ঞ একদল নিবেদিতপ্রাণ কর্মী সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন।
ইনশাহ্ আল্লাহ, এ কাফেলার মাধ্যমে যথাযথভাবে হজ্জ ও ওমরাহ্ পালন, পবিত্র মক্কা ও মদীনা শরীফের জিয়ারত ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং হাজী সাহেবানদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

শুধুমাত্র কথায় আস্থা প্রদর্শন না করে আপনার হজ্জ ও ওমরাহ বুকিং এর আগে আমাদের হজ্জ কাফেলার ব্যাপারে অন্তত: একবার সঠিকভাবে খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ পাক আপনার নিরাপদ হজ্জ কবুল করুন। আমিন।

আমাদের ব্যবস্থাপনা সমূহ কেন অন্যতম?

হাজী সাহেবানদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে আমাদের অনন্য বৈশিষ্ট্যসমূহ

পবিত্র হারামাইন শরীফাইনের অতি সন্নিকটে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকার ব্যবস্থা করা, যাতে খানায়ে কাবায় এবং মসজিদে নববীতে কাঙ্ক্ষিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ও যথাসময়ে তাহাজ্জুদ আদায় করা যায়।

হজ্জ পালনের ক্ষেত্রে 'শিফটিং পদ্ধতি' (Shifting Method) হলো এমন একটি ব্যবস্থা, যেখানে হাজিরা হজ্জের আগে ও পরে মক্কার মূল হারাম শরিফ থেকে কিছুটা দূরে position নেন এবং হজ্জের মূল দিনগুলোতে (৮-১২ জিলহজ) মিনা ও আরাফায় অবস্থান শেষে আবার হোটেল/মক্কায় ফিরে এসে হোটেলে ওঠেন।

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, প্রতি রুমে ৪-৬ জন ও সংযুক্ত বাথরুম। জনপ্রতি একটি করে খাট, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা এবং প্রয়োজনীয় রুম সার্ভিস প্রদান করা হয়। চাহিদা মাফিক পেমেন্ট সাপেক্ষে কাপলদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়।

শিরক ও বেদআতমুক্ত সহিহ শুদ্ধভাবে কোরআন-সুন্নাহ অনুসারে पवित्र হজ্জ ও ওমরাহ পালন এবং হারামাইন শরীফাইনে প্রদত্ত জুমার খুতবা, আরাফাতে হজ্জের খুতবা অনুবাদসহ সমসাময়িক প্রসঙ্গ ও প্রয়োজনীয় বিষয়ের উপর নিয়মিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ঘরয়া পরিবেশে দেশীয় অভিজ্ঞ বাবুর্চি দ্বারা অথবা ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে মক্কা ও মদিনা শরীফে খাওয়া দাওয়ার সু-ব্যবস্থা করা। তবে প্যাকেজের মান অনুযায়ী বুফে খাবারের ব্যবস্থা করা হয়।

রোজাদারদের জন্য সাহরী ও ইফতারের ব্যবস্থা এবং ডায়াবেটিস রোগীদের জন্য সাধ্যমত আলাদাভাবে খাবার ব্যবস্থার চেষ্টা করা হয়।

মিনা ও আরাফাতে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে কার্পেটের উপর বেড, বেডশীট ও বালিশে থাকার ব্যবস্থা করা হয়। মিনা এবং আরাফাতে সৌদি মোয়াল্লেমের ব্যবস্থাপনায় দেশীয় ক্যাটারিংয়ের মাধ্যমে সকালের নাস্তা, দুপুরে ও রাত্রে খাবারের ব্যবস্থা করা হয়।

মুজদালিফায় খাবারের কোন ব্যবস্থা থাকে না। নিজ দায়িত্বে আরাফাহ্ থেকে খাবার সংগ্রহ করে সাথে নিয়ে আসতে হয়।

হাজী সাহেবানদের হজ্জ ও ওমরাহর পূর্বে হুকুম আহকাম সম্পর্কে দিক নির্দেশনামূলক তালিম প্রদান, অভিজ্ঞ আলেম ওলামাদের তত্ত্বাবধানে হাতে কলমে সুচারুভাবে হজ্জ ও ওমরাহ পালনে প্রশিক্ষণের ব্যবস্থা এবং এবাদত বন্দেগীতে সচেষ্ট থাকতে সহায়তা প্রদান করা হয়।

১০

হাজী সাহেবানদের প্রয়োজনীয় জিনিসপত্র ও পাসপোর্ট রাখার জন্য একটি বড় লাগেজ ব্যাগ, একটি এয়ার ব্যাগ, একটি গলার ব্যাগ, একটি হজ্জ গাইড, ঠিকানা ও ছবি সম্বলিত লেমিনেটেড পরিচয় পত্র এবং মহিলা হাজীদের জন্য উন্নত মানের সুন্দর একটি স্কার্ফ হাদিয়া হিসেবে প্রদান করা হয়।

১১

মহিলা হাজীদের দেখাশুনা, পরামর্শ প্রদান ও গাইডের জন্য আলাদা মহিলা গাইডের ব্যবস্থা করা অথবা মহিলা হাজী সাহেবানদের থেকে একজনকে মহিলা গাইড হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যার ফলে মহিলা হাজীদের মহিলা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধান ও পর্দার সাথে সুন্দর ও সহজভাবে হজ্জ সম্পাদন করা যায়।

১২

এ কাফেলার তত্ত্বাবধানে হাজী সাহেবানদের সমন্বয়ে গঠিত কুরবানী কমিটি অথবা সৌদি সরকারের তত্ত্বাবধানে নুসুকের মাধ্যমে কুরবানী ও দমের সু-ব্যবস্থা করা হয় (তবে প্যাকেজ এর বাইরে উহার খরচ হাজী সাহেব নিজে বহন করবেন)।

১৩

শরীয়াহ অনুমোদন সাপেক্ষে অসুস্থ হাজী সাহেবানদেরকে মেডিকেল ডাক্তার দ্বারা প্রয়োজনীয় সু-চিকিৎসার সহযোগিতা করা হয়।

১৪

মহিলা ও অসুস্থ হজ্জ যাত্রীদের পক্ষ হতে মিনায় কংকর নিক্ষেপের ব্যবস্থা করা হয়।

১৫

মক্কা ও মদীনা শরীফের ঐতিহাসিক স্থানসমূহ কাফেলার তত্ত্বাবধানে জিয়ারত এবং সেখানে প্রত্যেকটি স্থানের ঐতিহাসিক পরিচয় ও শিক্ষণীয় বিষয় সমূহ সম্পর্কে হাজী সাহেবানদের অবহিতকরণ শেষে আমিরুল হুজ্জাজ কর্তৃক দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

১৬

চট্টগ্রাম-ঢাকা (প্রয়োজনে বাস সার্ভিস), জেদ্দা- মক্কা- মিনা- আরাফাত- মুজদালিফা, মিনা- মক্কা- মদীনা অথবা জেদ্দা, ঢাকা- চট্টগ্রাম (প্রয়োজনে বাস সার্ভিস) যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুব্যবস্থা করা হয়।

১৭

চট্টগ্রাম / ঢাকা হতে সরাসরি জিদ্দা বিমান বন্দর হয়ে হজ্জ সম্পাদনের পর পুনরায় জিদ্দা থেকে চট্টগ্রাম / ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

আমাদের কাফেলা থেকে হাজীদের জন্য যা যা দেয়া হবে

  • (ক) ১টি ট্রলী ব্যাগ
  • (খ) ১টি কাঁধের ব্যাগ
  • (গ) ১টি গলার ব্যাগ
  • (ঘ) ১টি হজ্জ গাইড বই
    (রাহনুমায়ে হুজ্জাজ)
  • (ঙ) ১টি হজ্জের দোয়ার বই
  • (চ) মহিলাদের জন্য স্কার্ফ ১টি
  • (ছ) জুতা নেয়ার ১টি থলে
  • (জ) ভাতের প্লেট ১টি
  • (ঝ) পানির মগ ১টি
  • (ঞ) হজ্জ আইডি কার্ড
  • (ট) ১টি ছাতা
  • (ঠ) তাওয়াফের জন্য ৭ দানা ১টি তাসবীহ
২৪ সফলতার বছরে পদার্পণ
লাইসেন্স নং- ১১৭৫

শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা

বাংলাদেশ সরকার ও সৌদি হজ্জ মন্ত্রণালয় অনুমোদিত হজ্জ, ওমরাহ্ ও ট্রাভেল এজেন্ট

Keep your HOLYDAYS with us....

হজ্জের প্রাক নিবন্ধন চলছে...

মাত্র ৩০,০০০/-

“হে আল্লাহ পাক কাফনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরার তৌফিক দাও”

“কা'বা শরীফ দর্শন ও জিয়ারতে মদিনা-ই হোক প্রথম বিদেশ সফর”

চট্টগ্রাম অফিস

আকরাম টাওয়ার (৩য় তলা), ২৮/৩৩, সিরাজদ্দৌলা রোড, হাজী তরবিয়ত খাঁ মসজিদের পার্শ্বে, আন্দরকিল্লা, চট্টগ্রাম

01818-173 445 (শাহীন) 01840-110 919 (শাম্মাম) 01805-005 481, 01888-060 810 / 20 (অফিস)

ঢাকা অফিস

ফারইস্ট টাওয়ার-০২ (৪র্থ তলা), ৩৬ তোপখানা রোড, ঢাকা

01711-989 404 01805-005 494 / 92 / 93 / 91

যোগাযোগ মাধ্যম

shahmrtravel@yahoo.com

shahmrtravel@gmail.com

KSA : 050 128 3524
Scroll to Top